আন্তর্জাতিক

লিবিয়ার সমুদ্র উপকূল থেকে ২৭ অভিবাসনপ্রার্থীর মরদেহ উদ্ধার

অভিবাসন প্রত্যাসীদের নৌকাডুবি
অভিবাসন প্রত্যাসীদের নৌকাডুবি

লিবিয়ার সমুদ্র উপকূলে ভেসে এলো ২৭ অভিবাসনপ্রার্থীর মরদেহ। রোববার (২৬ ডিসেম্বর) নিথর দেহগুলো উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট।

বিবৃতি অনুসারে, খোমস শহরের দুটি আলাদা এলাকা থেকে মিলেছে লাশগুলো। যার মাঝে রয়েছে দু’জন নারী এবং এক শিশু। স্থানীয় মর্গে রাখা হয়েছে মরদেহগুলো।

তাদের পরিচয় শনাক্তের পর দেশে ফেরত পাঠানোর বিষয়ে জাতিসংঘ এবং লিবীয় পুলিশের সহযোগিতা চেয়েছে রেড ক্রিসেন্ট। তাছাড়া জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা।

ভুক্তভোগীদের জবানবন্দি অনুসারে, নৌকাডুবির কারণে প্রাণ হারিয়েছেন হতভাগ্য অভিবাসনপ্রার্থীরা। গেলো সপ্তাহেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ পাড়ি দেয়ার সময় প্রাণ হারান কমপক্ষে ১৬০ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র তথ্য অনুসারে, চলতি বছর নৌকাডুবিতে মৃত্যুবরণ করেছেন দেড় হাজারের বেশি মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ