আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে সশস্ত্র বাহিনীর হামলায় ৪১ জন নিহত

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলা / theindependentbd
বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলা / theindependentbd

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সশস্ত্র বাহিনীর হামলায় প্রাণ গেলো কমপক্ষে ৪১ জনের। রোববার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে আফ্রিকান দেশটির সরকার।

বিবৃতিতে জানানো হয়, নিহতরা সবাই সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত প্রতিরক্ষা বাহিনীর সদস্য। সেটি ‘ভলান্টিয়ার্স ফর দি ডিফেন্স অব দি মাদারল্যান্ড’ বা ভিডিপি হিসেবে পরিচিত।

মালি সীমান্তের কাছে তাদের গাড়িবহরে চালানো হয়, চোরাগোপ্তা হামলা। যাতে প্রাণ হারিয়েছেন বাহিনীটির অন্যতম নেতা লারজি জোরো। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

মালি-বুরকিনা ফাসো এবং নাইজার সীমান্তে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে আল-কায়েদার মদদপুষ্ট একটি সশস্ত্র বাহিনী। গেলো মাসেও অঞ্চলটিতে হামলা চালিয়ে ৫৭ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ