আন্তর্জাতিক

আইসোলেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে রোববার আইসোলেশনে রাখা হয়েছে এবং এখন তাকে কোভিড-১৯ পিসিআর টেস্টের ফলের জন্য নিজ বাড়িতে অপেক্ষা করতে হচ্ছে। তার ১৪ বছর বয়সি মেয়ের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর হারেৎজের। রোববার সকালের দিকে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের জন্য বেনেট অধিকৃত গোলান মালভূমিতে যান এবং মেয়ের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে তিনি দ্রুত সেখান থেকে বাসায় ফিরে যান। করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার পরও ইসরাইলে দ্রুতগতিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। বেনেটের অফিস থেকে জানানো হয়েছে, তার মেয়েকে কোভিড ১৯-এর টিকা দেওয়া হয়েছে। তবে সে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তা পরিষ্কার করেনি বেনেটের অফিস। মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে বেনেট ও অন্য সদস্যরা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান এবং তাতে সবাই নেগেটিভ বলে চিহ্নিত হন। ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার জন্য ইসরাইলিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন নাফতালি বেনেট। কিন্তু তার স্ত্রী ও মেয়ে অবকাশ কাটাতে বিদেশে গেছেন এবং এ জন্য তিনি জনগণের সমালোচনার মুখে পড়েন। ওমিক্রন ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার ১১৮ জন ইসরাইলি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত খবর রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ