আন্তর্জাতিক

জানুয়ারিতে ন্যাটো-রাশিয়া পরিষদ বৈঠকের আশা করছেন ন্যাটো প্রধান

জানুয়ারিতে ন্যাটো-রাশিয়া পরিষদ বৈঠকের আশা করছেন ন্যাটো প্রধান
জানুয়ারিতে ন্যাটো-রাশিয়া পরিষদ বৈঠকের আশা করছেন ন্যাটো প্রধান

ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ আগামী মাসে ন্যাটো-রাশিয়া পরিষদের বৈঠক আশা করছেন এবং এতে তাদের উপস্থিতি নিশ্চিত করতে তিনি মস্কোর সাথে যোগাযোগ করছেন। রোববার জোটের এক মুখপাত্র একথা জানান।

স্টলটেনবার্গ এ পরিষদের মাধ্যমে মস্কোর সাথে সংলাপ ফের শুরু করতে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। ২০০২ সালে এ পরিষদ গঠিত হলেও ইউক্রেনে সংঘাতের কারণে বর্তমানে তা নিষ্ক্রিয় রয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ অনূকুল জবাব দেয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর ওই মুখপাত্র বলেন, ‘আমরা আগামী ১২ জানুয়ারি এ বৈঠকের ব্যাপারে রাশিয়ার সাথে যোগাযোগ করছি।’

ন্যাটো ইউক্রেনের কাছ থেকে ২০১৪ সালে রাশিয়ার জোরপূর্বক ক্রিমিয়া দখল করে নেয়ায় কঠোরভাবে নিন্দা জানায় এবং তাদের প্রতিবেশি দেশের ভূখন্ডগত সার্বভৌমত্বের ব্যাপারে সম্মান জানাতে মস্কোর প্রতি আহ্বান জানায়। / এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ