ইসরাইল সরকার অধিকৃত গোলান মালভূমিতে ইহুদি বসতিদের সংখ্যা দ্বিগুন করার লক্ষ্যে রোববার একটি পরিকল্পনার অনুমোদ দিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর একথা জানায়।
সিরিয়া থেকে জোরপূর্বক দখল করা গোলান মালভূমির মেভো হমা কমিউনিটির এক বৈঠকে মন্ত্রিপরিষদ ৩০ কোটি ডলার ব্যয়ের এ পরিকল্পনার অনুমোদ দেয়।
১৯৮১ সালে মালভূমিটি ইসরাইল দখল করে। অধিকাংশ আন্তর্জাতিক গোষ্ঠী তাদের এমন পদক্ষেপের স্বীকৃতি দেয়নি। / এএফপি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: