আন্তর্জাতিক

হংকংয়ে ৬ সাংবাদিক গ্রেপ্তার

হংকংয়ে ৬ সাংবাদিক গ্রেপ্তার
হংকংয়ে ৬ সাংবাদিক গ্রেপ্তার

‘রাষ্ট্রদ্রোহী প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের’ অভিযোগে হংকংয়ের একটি অনলাইন সংবাদমাধ্যমের ছয় সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধারণা করা হচ্ছে সেটি হংকংয়ের স্বাধীন সংবাদমাধ্যম ‘স্ট্যান্ড নিউজ’। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিন নারী ও তিন পুরুষ রয়েছেন এবং এদের বয়স ৩৪ থকে ৭৩ বছরের মধ্যে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন জানিয়েছে, ওই প্রকাশনা অফিসে অভিযান চালাতে দুই শতাধিক পুলিশ পাঠানো হয়েছে এবং অনুসন্ধান অভিযান এখনো চলছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, তাদেরকে ‘প্রাসঙ্গিক সাংবাদিকতা সামগ্রী অনুসন্ধান এবং জব্দের’ অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে স্ট্যান্ড নিউজের ফেসবুক পেজে পোস্ট করা ফুটেজে দেখা যায়, বুধবার সকালে সংবাদমাধ্যমটির ডেপুটি অ্যাসাইনমেন্ট ডিরেক্টর রনসন চেনের দরজায় বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন। তাতে মনে হয়েছে কথিত ওই অপরাধের জন্য তাদের কাছে আদালতের নির্দেশনা ছিল।

পপ স্টার থেকে গণতন্ত্রের আইকন হওয়া ডেনিস হো, যিনি স্ট্যান্ড নিউজের সাবেক বোর্ড মেম্বার তিনিও গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন।

তিনি নিজেই এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ওই পোস্টে জানান, তিনিও একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং দেশটির পশ্চিমাঞ্চলীয় পুলিশ স্টেশনে তাকে নেওয়া হয়েছে।

বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে হংকং শহর কর্তৃপক্ষ গণতান্ত্রিক স্বাধীনতার ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে এবং গণতন্ত্রপন্থী সংবাদপত্র বন্ধ, অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার এবং হাজার হাজার বাসিন্দাকে বিদেশে পালাতে বাধ্য করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ