আন্তর্জাতিক

নতুন বছরের শুরুতে রাশিয়া সফর করবেন ইরানের প্রেসিডেন্ট

বিচারপতি ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত
বিচারপতি ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়া সফরের প্রস্তুতি গ্রহণ করছেন। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর তিনি এ প্রস্তুতি নিচ্ছেন। ২০১৭ সালের পর এই প্রথম দেশটির কোন প্রেসিডেন্ট মস্কো সফর করতে যাচ্ছেন। মঙ্গলাবার সরকারি মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।

আলী বাহাদুরি জাহরমি বলেন, ‘ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সংলাপ কাঠামোর আওতায় পুতিন আগামী বছরের শুরুর দিকে মস্কো সফরে রাইসিকে আমন্ত্রণ জানিয়েছেন।’

মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির কাছ থেকে আগস্টে দায়িত্ব গ্রহণের পর এটি হবে রাইসির অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি বিদেশ সফর। রুহানি ২০১৭ সালের মার্চে রাশিয়া সফর করেছিলেন।

এদিকে ক্রেমলিনের সরকারি ওয়েবসাইটে বলা হয়, এ মাসের গোড়ার দিকে গ্রীক প্রধানমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেছিলেন, ‘আমি আশা করছি- ইরানের প্রেসিডেন্ট আমার আমন্ত্রণ গ্রহণ করবেন এবং আগামী বছরের শুরুর দিকে রাশিয়া সফর করবেন।’

মস্কো ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ