আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প
ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২০০ কিলোমিটার।

বৃহস্পতিবার মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হানে। এরপরেই সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল দেশটির পূর্বাঞ্চলে। সেসময়ও কোনোও মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি আছড়ে পড়ে। এতে ওই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়। যা ছিল দেশটির ইতিহাসে ভূমিকম্পে সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।

ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে। কারণ দেশটি রিং অব ফায়ার এবং আল্পাইড বেল্টের সংযোগস্থলে অবস্থিত। আগ্নেয়গিরি এবং ভূমিকম্প অঞ্চল হিসেবেও এটির পরিচিতি রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ