আন্তর্জাতিক

ওমিক্রন ও ডেল্টা সংক্রমণের ‘সুনামি’ সৃষ্টি করবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস, প্রধান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস, প্রধান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ও ডেল্টার আঘাতে সংক্রমণের ‘সুনামি’ সৃষ্টি করতে পারে, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর ‘তীব্র চাপ’ তৈরি করবে।

বুধবার এক অনলাইন নিউজ কনফারেন্সে টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, আমি খুবই উদ্বিগ্ন, কারণ অতি সংক্রামক ওমিক্রন ছড়িয়ে পড়ছে এবং একই সময়ে ডেল্টাও ছড়াচ্ছে যা সংক্রমণের সুনামি বয়ে আনবে। খবর আল-জাজিরার।

গত মাসে দক্ষিণ আফ্রিকায় নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। যা ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশসহ আমেরিকায় ব্যাপক ছড়িয়ে পড়েছে।

ডব্লিউএইচওর তথ্যমতে, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ ১১ শতাংশ বেড়েছে।

সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে ডব্লিউএইচও প্রধান বলেন, এই বৃদ্ধি ক্লান্ত স্বাস্থ্যকর্মীর ওপর তীব্র চাপ তৈরি করবে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ধসের ধারপ্রান্তে নিয়ে যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ