আন্তর্জাতিক

কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু

কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু / DD
কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু / DD

ভারতে মর্মান্তিকভাবে শুরু হল নতুন বছর। স্থানীয় সময় শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের কাটরায় মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৪ জন।

জানা গেছে, নতুন বছরের প্রথম দিন ভোরে ভক্তদের ব্যাপক ভিড়ের ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে মন্দিরের গর্ভগৃহের বাইরে পদদলিত হওয়ার এই ঘটনা ঘটেছে। নতুন বছরে অতিরিক্ত ভক্ত সমাগমের জেরে এই দুর্ঘটনা। এরই মধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। আহতদের মাতা বৈষ্ণো দেবী নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেরই শারীরিক অবস্থা ‘গুরুতর’ বলে জানিয়েছে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, ‘অনুমতি পত্র’ ছাড়াই বহু ভক্ত ভোরে ঢুকে পড়েন বৈষ্ণ দেবী মন্দিরে। এরপরই হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনা প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং বলেন, “ঘটনাটি ভোর ২টা ৪৫ মিনিটের দিকে ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভক্তদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে তারা একে অপরকে ধাক্কা দেয়। এরপরই পদদলিত হওয়ার এই ঘটনা ঘটে।” / হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ