আন্তর্জাতিক

আজ থেকে শারজাহতে সাপ্তাহিক ছুটি ৩ দিন

শারজাহ / gulfnews
শারজাহ / gulfnews

সংযুক্ত আরব আমিরাতে ২০২২ সালে সাপ্তাহিক কর্মদিবস সাড়ে চার দিন ঘোষণা করেছে। এখন থেকে শনি ও রোববার দেশটিতে সাপ্তাহিক ছুটি থাকবে। আজ থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। এদিকে আমিরাত জুড়ে আড়াই দিনের ছুটি থাকলেও শারজাহতে সাপ্তাহিক ছুটি দিচ্ছে শুক্র-শনি-রোববার পুরো ৩ দিন।

মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ও পর্যটননির্ভর এ দেশটিতে ২০২১ সালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সাপ্তাহিক ছুটি শনি ও রোববার ঘোষণাকে আন্তর্জাতিক বাজারের আরো বেশি সামঞ্জস্যপূর্ণ করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এ পদক্ষেপ শনি ও রোববার সাপ্তাহিক ছুটি আছে এমন দেশগুলোর সঙ্গে আর্থিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেন সহজ করবে। এছাড়াও শক্তিশালী আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক দৃঢ় করবে এবং আমিরাতভিত্তিক ও বহুদেশীয় হাজারো কোম্পানির জন্য সুযোগ উন্মুক্ত করবে।

মুসলিম দেশগুলোতে সাধারণত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকে। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন কর্ম সপ্তাহ অনুসারে শুক্রবার কর্মদিবস শেষ হবে দুপুর ১২টায়, জুমার খুতবা ও নামাজ ১টা ১৫ মিনিটে শুরু হবে। / আল জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ