আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় দাবানলে ১০০০ বাড়ি পুড়ে ছাই

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় দাবানল
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় দাবানল

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ভয়াবহ দাবানলে অন্তত এক হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া দাবানল থেকে বাঁচাতে জরুরিভিত্তিতে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, কলোরাডোতে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার গভর্নর। স্থানীয় সময় বৃহস্পতিবার লুইসভিল এবং সুপিরিয়র শহরের প্রায় ৩০ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর জ্যারেড পোলিস। দ্রুত ছড়িয়ে পড়তে থাকা আগুনে ডেনভারের উত্তরের বোল্ডার কাউন্টি পুড়ে গেছে।

কলোরাডোর পূর্ববর্তী দাবানলগুলো গ্রামীণ এলাকায় থাকলেও, এবারের দাবানল রাজ্যের শহরতলির অংশে জ্বলছে। তবে, ওই এলাকার দুটি বড় হাসপাতালের কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি।

সরকারি কর্মকর্তাদের শঙ্কা, আগুন আরো বাড়তে থাকার কারণে সেখানে হতাহত হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। কলোরাডো বরাবরই শুকনো অঞ্চল। ঘণ্টায় ১০৫ মাইল বেগে বয়ে যাওয়া বাতাস আগুন আরো বাড়িয়ে দিচ্ছে। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ