আন্তর্জাতিক

২০২২ সালে করোনা পরাজিত হবে: ডব্লিউএইচও

টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস, প্রধান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস, প্রধান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

খ্রিষ্টীয় নতুন বছরে নভেল করোনাভাইরাসের মহামারি হার মানবে বলে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। তবে, করোনার সংক্রমণ রোধে বিশ্বের দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে, কেবল তাহলেই ২০২২ সালে এ ভাইরাসকে হারানো সম্ভব বলে মনে করেন তিনি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে এক বিবৃতিতে ডব্লিউএইচও’র প্রধান টিকা নিয়ে স্বার্থপর জাতীয়তাবাদী আচরণ এবং কোভিড টিকার মজুদের বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

প্রায় দুই বছর আগে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এর দুই বছর পর করোনার মহামারিকে পরাজিত করার কথা বললেন ডব্লিউএইচও’র প্রধান। আর, যে সময়ে এমন মন্তব্য করলেন তখন বিশ্বেজুড়ে প্রায় ২৯ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে প্রায় ৫৫ লাখ মানুষের।

করোনার ওমিক্রন ও ডেলটা ভ্যারিয়্যান্টের প্রাদুর্ভাবে এ মুহূর্তে জর্জরিত বিভিন্ন অঞ্চল ও দেশ—বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতেই বিশ্বজুড়ে খ্রিষ্টীয় নতুন বছর উদ্‌যাপন করা হচ্ছে। তবে, কোভিডের কারণে দেশে দেশে নববর্ষের উদ্‌যাপনের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিবিসি বলছে—নভেল করোনাভাইরাস বর্তমানে মানুষের জীবনের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। করোনার সংক্রমণ ঠেকাতে নানা বিধিনিষেধের সঙ্গে মানুষ পরিচিত হয়ে গেছে। দেশে দেশে সীমান্ত বন্ধ করা হয়েছে নানা সময়। মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া কোনো কোনো জায়গায় তো মাস্ক ছাড়া ঘরের বাইরে যাওয়ার বিষয়টি অচিন্তনীয় হয়ে গেছে।

এত সবের পরেও ডব্লিউএইচও’র প্রধান তাঁর বিবৃতিতে ইতিবাচক বাণীই শুনিয়েছেন। তিনি বলেছেন, কোভিড-১৯-এর চিকিৎসায় এখন মানুষের হাতে অনেক উপকরণ রয়েছে। তবে, সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

টেড্রস আধানম বলেন, কোভিড টিকা প্রাপ্যতার ক্ষেত্রে যে চলমান অসমতা রয়েছে, তা বজায় থাকলে করোনার প্রকোপ অব্যাহত থাকার ঝুঁকি বাড়বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘আমরা যদি (টিকা প্রাপ্তির) অসমতার সমাপ্তি টানতে পারি, তাহলে (করোনার) মহামারি বিদায় নেবে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ