আন্তর্জাতিক

আফ্রিকার ৩ দেশে শুল্কমুক্ত বাণিজ্য বাতিল করল যুক্তরাষ্ট্র

জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট
জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও সেনা অভ্যুত্থানের ঘটনায় আফ্রিকা মহাদেশের তিন দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি এক বিবৃতিতে বলেছে, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের (আগোয়া) অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে আফ্রিকার এ তিন দেশের নাম বাদ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংঘাত বেড়ে যাওয়ার ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার লঙ্ঘন ও গিনি এবং মালিতে অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের ঘটনায় যুক্তরাষ্ট্র সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দুই মাস আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত নভেম্বরে বলেছিলেন, ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের কারণে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল হতে পারে। আর মালি ও গিনির ক্ষেত্রে সম্প্রতি সামরিক অভ্যুত্থানের ঘটনায়ও একই পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

দীর্ঘ সময় ধরে যুদ্ধ ও রাজনৈতিক সংঘাতের ক্ষতি, করোনাভাইরাস মহামারী আর উচ্চ মূল্যস্ফীতির কারণে বেকায়দায় থাকা ইথিওপিয়ার অর্থনীতিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নতুন করে চাপে ফেলবে।

আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট (আগোয়া) এর আওতায় যুক্তরাষ্ট্র সাব সাহারান আফ্রিকার দেশগুলোর রপ্তানি পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে থাকে। সেজন্য যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে অবাধ বাণিজ্য নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক পরিবেশ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়।

২০২০ সালে ৩৮টি দেশ আগোয়া অ্যাক্টের সুবিধা পেয়েছে।

এদিকে শনিবারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইথিওপিয়া, মালি ও গিনি আগোয়া অ্যাক্টের শর্তাবলী পূরণ করলে আবারও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ