আন্তর্জাতিক

গাজার তিন স্থানে ইসরায়েলের বিমান হামলা

গাজায় ইসরায়েলের বিমান হামলা
গাজায় ইসরায়েলের বিমান হামলা

নতুন বছরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার তিনটি স্থানে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে গাজা উপত্যকার খান ইউনিস ও দক্ষিণ গাজায় এ বিমান হামলা হয়। ফ্রান্স টোয়েন্টিফোরের খবরে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের ওই বিমান হামলায় এখনও কোনো হতাহতের খবর আসেনি।

ইসরায়েলি সেনারা বলছে, তারা গাজায় হামাসের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ বিমান হামলা করেছে। কেননা শনিবার হামাস শাসিত ভূখণ্ডটি থেকে দুটি রকেট ছোঁড়া হয়েছিল।

যদিও হামাসের ছোঁড়া রকেট দুটি ইসরায়েলের ভূখণ্ডে পড়েছে কি না, তার কিছু জানা যায়নি। তবে, হামাস তাদের রকেটগুলো পরীক্ষার জন্য সাধারণত ভূমধ্যসাগরের দিকেই ছোঁড়ে। এ ছাড়া হামাসের ওই রকেটে কোনো হতাহতের খবরও মেলেনি।

নাফতালি বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই গাজায় প্রথম বিমান হামলা। এর আগে ২০২১ সালের মে মাসে টানা ১১ দিন গাজায় বিমান হামলা করেছিল ইসরায়েল। ওই সময় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল গাজার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অফিস ভবন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ