আন্তর্জাতিক

ভারতের গাড়ি থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ

ধর্ষণ (প্রতীকি ছবি)
ধর্ষণ (প্রতীকি ছবি)

পিকনিকের গাড়ি থেকে নামিয়ে এক গৃহবধূকে ‘সংঘবদ্ধ’ ধর্ষণের ঘটনা ঘটেছ। পিকনিকের সময়কার বাকবিতণ্ডার জেরে ফেরার পথে গাড়ি থামিয়ে ওই গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনায়। খবর হিন্দুস্থান টাইমসের।

রোববারের ওই প্রতিবেদনে বলা হয়, ইংরেজি নববর্ষের প্রথম দিনে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ঘটকপুকুর এলাকা অন্তত ২৫ জনের একটি দল পার্শ্ববর্তী টাকি এলাকায় পিকনিকে গিয়েছিলেন। সেখানে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে ওই পিকনিক দলের সদস্যদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দু’পক্ষের অন্তত তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তবে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

কিন্তু ওই ঘটনার জেরে পিকনিক থেকে ফেরার সময় কলকাতা-বাসন্তী হাইওয়ের মিনাখাঁর কাছে বেশ কয়েকজন যুবক ঘটকপুরগামী গাড়িটিকে থামায়। ঘটকপুকুর থেকে পিকনিক করতে আসা এক গৃহবধূকে জোর করে গাড়ি থেকে নামানো হয়। তাকে পার্শ্ববর্তী এলাকায় নিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা নির্মল দাস গণধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই ঘটনায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ