আন্তর্জাতিক

বুস্টার নিয়েও করোনা আক্রান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

লয়েড অস্টিন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
লয়েড অস্টিন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি গত অক্টোবরে বুস্টার ডোজও নিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (২ জানুয়ারি) লয়েড অস্টিন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। তার শরীরে ভাইরাসের হালকা উপসর্গ রয়েছে।

আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টিনে চলে গেছেন মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী। আগামী ৫ দিন নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে থাকবেন তিনি। তবে এই সময়েও নির্ধারিত সকল বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

লয়েড অস্টিনের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ এমন এক সময়ে সামনে এলো যখন ভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে যুক্তরাষ্ট্রে সংক্রমণ বহুগুণে বেড়েছে। একই কারণে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে গত সপ্তাহে কঠোর বিধিনিষেধ জারি করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এমনকি মার্কিন সেনাদের জন্য সামরিক প্রস্তুতি জারি রাখতেও চ্যালেঞ্জের মুখে পড়ছে সামরিক বাহিনী।

আক্রান্ত হওয়ার পর এক বিবৃতিতে লয়েড জানান, গত ২১ ডিসেম্বর তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সর্বশেষ দেখা করেছিলেন। মূলত শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে বাইডেনের সঙ্গে দেখা করেছিলেন তিনি।

তিনি আরও জানান,চিকিৎসকরা আমাকে স্পষ্ট জানিয়েছেন যে, আমি করোনায় আক্রান্ত হলেও কোভিড-১৯ প্রতিরোধী উভয় ডোজ টিকা নেওয়া এবং অক্টোবরের শুরুতে টিকার বুস্টার ডোজ নেওয়ার কারণে আমার শরীরে ভাইরাসের উপসর্গ অনেক হালকা ভাবে দেখা দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ