আন্তর্জাতিক

সাউথ আফ্রিকার পার্লামেন্টে আগুনের ঘটনায় আটক ১

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ড / BBC
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ড / BBC

সাউথ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

কেপটাউনে অবস্থিত পার্লামেন্ট ভবনের আগুন প্রায় ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস।

এ ঘটনাকে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ‘ভীতিকর ও বিধ্বংসী’ বলে উল্লেখ করেছেন। পার্লামেন্টের কার্যক্রম চালিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

কর্তৃপক্ষ জানায়, তৃতীয় তলায় অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ন্যাশনাল এসেম্বলি কক্ষে দ্রুত ছড়িয়ে পড়ে।

পার্লামেন্টে কোনো চলমান সেশন না থাকায় ও ছুটির দিন হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ