আন্তর্জাতিক

দ. আফ্রিকার পার্লামেন্ট ভবনে আবারও আগুন

দ. আফ্রিকার পার্লামেন্ট ভবনে আবারও আগুন
দ. আফ্রিকার পার্লামেন্ট ভবনে আবারও আগুন

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে দেশটির পার্লামেন্ট ভবনে আবারও আগুন লেগেছে। এর আগে রোববার আগুন লেগে পার্লামেন্ট ভবনের নিম্নকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। সোমবার বিবিসির একটি প্রতিবেদনে জানা যায়, ভবনের ছাদে আগুন দেখতে পাওয়ার পর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ করছে।

বিবিসি জানায়, ছুটির কারণে বর্তমানে সংসদ অধিবেশন চলছে না এবং আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি।

কেপটাউন ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেন, 'পার্লামেন্ট ভবনে আগের দিনের আগুন আবার জ্বলে উঠেছে। ভবনের ছাদের নিচের ফাঁকা জায়গায় আগুন জ্বলছে।'

আগুন লাগার ঘটনায় পুলিশ ৪৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ এবং চুরিসহ অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করার কথা আছে।

সরকারের মন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিলি বলেন, 'রোববারের আগুনে জাতীয় পরিষদের চেম্বার 'সম্পূর্ণ পুড়ে' গেছে। আগুন লাগার সময় সিসিটিভি ক্যামেরা মনিটর করা হয়নি।'

পার্লামেন্টের স্পিকার নসিভিবে মাপিসা-এনকাকুলা বলেছেন, 'বিষয়টি খুবই অস্বাভাবিক। অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত হলে তা হবে দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের ওপর আক্রমণ।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ