আন্তর্জাতিক

বছরের শুরুতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

বছরের শুরুতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
বছরের শুরুতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

বছরের শুরুতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান-দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ দাবি করেছে দেশটির পূর্ব উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরটি প্রথম জানায় জাপানের কোস্ট গার্ড। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানায় তারা। তবে এর বেশি কোনো তথ্য জানানো হয়নি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, গত বছর থেকে উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যা খুবই দুঃখজনক।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে একটি সন্দেহজনক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সেটার বিশ্লেষণ চলছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটের সময় ভূমিভিত্তিক প্ল্যাটফর্ম থেকে পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে।

পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাচ্ছে উত্তর কোরিয়া। গত বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। অক্টোবরের শুরুতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। / দ্য গার্ডিয়ান

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ