মহামারি শুরুর পর থেকে যুক্তরাজ্যে প্রথমবারের মত দৈনিক শনাক্ত দুই লাখ ছাড়িয়েছে।
মঙ্গলবার দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই লাখ ১৮ হাজারের বেশি। এছাড়া রেকর্ড শনাক্ত হয়েছে ইতালি ও ফ্রান্সে। ইতালিতে একদিনে রেকর্ড শনাক্ত এক লাখ ৭০ হাজার ও ফ্রান্সে দুই লাখ ৭১ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে।
ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজধানী দিল্লিতে শনি ও রবিবার কারফিউ জারি করা হয়েছে। সংক্রমণ বাড়ায় চীনের আরও একটি শহর ইউঝু'তে কঠোর লকডাউন জারি করা হয়েছে।
এদিকে, ওমিক্রন সংক্রমণ যেভাবে বাড়ছে তা বিশ্বে করোনা ভাইরাসের আরো নতুন ধরণ তৈরি হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূল করোনাভাইরাসের তুলনায় এসব ধরন কম প্রাণঘাতি ও মৃদু উপসর্গ তৈরি করায় মহামারি কাটিয়ে উঠার ব্যাপারে আশ্বস্ত করেছে সংস্থাটি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: