আন্তর্জাতিক

ইউক্রেন বিষয়ে ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠক

ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলেটেনবার্গ
ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলেটেনবার্গ

ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীরা ইউক্রেন বিষয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের আশেপাশে রাশিয়ার সৈন্য সমাবেশ নিয়ে তারা আলোচনা করবেন।

ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্য সমাবেশ করেছে। এ প্রেক্ষিতে পশ্চিমা বিশ্ব হুুশিয়ার করে বলেছে, ক্রেমলিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালানোর পরিকল্পনা করছে।

এদিকে উচ্চ পর্যায়ের মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা রোববার থেকে রাশিয়ার সাথে বৈঠক শুরু করতে যাচ্ছেন।

ক্রেমলিন জোর দিয়ে বলে আসছে ন্যাটো যেন সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেনকে সদস্য পদ না দেয়। একই সঙ্গে রাশিয়া সীমান্ত থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছে ক্রেমলিন।

কিন্তু পশ্চিমারা ক্রেমলিনের এ দাবি নাকচ করে বলেছে, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায় তবে এর পরিণাম হবে ভয়াবহ।

উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনীয় অঞ্চল ক্রিমিয়া দখল করে নেয়।

এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতায় মদদ দেয়ার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।

এ সহিংসতায় এ পর্যন্ত মারা গেছে ১৩ হাজারেরও বেশি লোক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ