আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ১৩

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে আগুন
যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে আগুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ শিশুসহ মৃত্যু হয়েছে ১৩ জনের। দগ্ধ হয়েছেন আরও ৫ জন। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ভোর সাড়ে ছয়টার কিছু পরে ঘটনাস্থলে পৌঁছায় তারা। তিন তলা বাড়িটির দ্বিতীয় তলায় হয় আগুনের সূত্রপাত। আটজন নিরাপদে বের হতে সক্ষম হলেও আটকা পড়েন বাকিরা। বেশিরভাগের মৃত্যু হয় ধোঁয়ায় দম বন্ধ হয়ে।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের বেশিরভাগ অংশ। বাড়িটির মোট বাসিন্দা ছিল ২৬ জন। সরকারি হাউজিং প্রকল্পের আওতায় তৈরি হয়েছিল এটি। প্রাথমিক তদন্তে ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি খুঁজে পেয়েছেন কর্মকর্তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ