আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্রটি ছিল হাইপারসোনিক

উত্তর কোরিয়ার হাইপারসোনিক ক্ষেপনাস্ত্র
উত্তর কোরিয়ার হাইপারসোনিক ক্ষেপনাস্ত্র

উত্তর কোরিয়া বলেছে, তারা হাইপারসনিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বৃহস্পতিবার এ কথা বলা হয়।

উত্তর কোরিয়া এ নিয়ে দ্বিতীয় বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ) এর খবরে বলা হয়েছে, বুধবার হাইপারসনিক যুদ্ধবোমা বহনকারী এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ৭’শ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম।

কেসিএনএ ক্ষেপণাস্ত্রটির গতি সম্পর্কে কিছু উল্লেখ করেনি।

এর আগে সিউল ও টোকিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছিল। কেসিএনএ’র রিপোর্টের আগেই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার নিন্দা এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ২০১৯ সালে উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হয়। আর এখন এ আলোচনা বন্ধ আছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ