আন্তর্জাতিক

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা

জাতিসংঘ শান্তিরক্ষী
জাতিসংঘ শান্তিরক্ষী

লেবননের দক্ষিণাঞ্চলে শান্তিরক্ষীদের ওপর রাতে হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করে জাতিসংঘ এর কঠোর নিন্দা জানিয়েছে। বুধবার সংস্থাটির মুখপাত্র স্টিফান ডুজারিক একথা জানান। খবর এএফপি’র।

তিনি বলেন, শান্তিরক্ষীরা মঙ্গলবার রাতে ‘অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের’ হামলার শিকার হন।

ডুজারিক বলেন, হামলাকারীরা ‘শান্তিরক্ষীদেরকে দেয়া জাতিসংঘের গাড়ি ভাংচুর করে এবং সরকারি বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।’ তবে তিনি ক্ষতির ধরণ বা হামলার শিকার শান্তিরক্ষীদের অবস্থার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।

তিনি আরো বলেন, তারা নিয়মিত টহলের অংশ হিসেবে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে একত্রিত হতে যাচ্ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ