আন্তর্জাতিক

চীনে ৬.৯ মাত্রার ভূমিকম্প

চীনে ভূমিকম্প / Al Jazeera
চীনে ভূমিকম্প / Al Jazeera

চীনে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে শুক্রবার মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৯ ছিল বলে জানিয়েছেন চায়না আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে প্রবল এ ভূকম্পন অনুভূত হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানান, জোরালো ভূমিকম্পের অন্তত ২৫ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটার শক অনুভূত হয়। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য বলছে, চীনে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং আফটার শক ছিল ৫ দশমিক ১ মাত্রার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল জিনিং শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, ভূমিকম্প আঘাত হানার পরপরই স্থানীয় দমকল বাহিনী জরুরি ভিত্তিতে ৫৫টি গাড়িতে করে অন্তত ৪৯৯ কর্মীকে ঘটনাস্থলে পাঠায়। আশপাশের প্রদেশগুলোর আরও দুইশ'রও বেশি কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ