আন্তর্জাতিক

মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে কুরিলার নাম ঘোষণা বাইডেনের

লে: জেনারেল মিশেল কুরিলা, মার্কিন সামরিক বাহিনী / CNN
লে: জেনারেল মিশেল কুরিলা, মার্কিন সামরিক বাহিনী / CNN

প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে আমির্র লে: জেনারেল মিশেল কুরিলার নাম ঘোষণা করেছেন। এ কমান্ড মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক অভিযান দেখভাল করে থাকে। শুক্রবার পেন্টাগন একথা জানায়।

সিনেট প্রেসিডেন্টের এ মনোনয়ন নিশ্চিত করলে জেনারেল কুরিলা সেন্টকমের প্রধান হিসেবে মেরিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হবেন। এ মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেনে সামরিক অভিযান দেখভাল করে।

সরকারি বায়োগ্রাফি অনুযায়ী, ৫৫ বছর বয়সী কুরিলা বর্তমানে ১৮তম এয়ারবোর্ন কর্পের নেতৃত্ব দিচ্ছেন। এটি নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগে থাকা যুক্তরাষ্ট্র আর্মির সংখ্যাগরিষ্ট গ্রুপ।

ওয়েন্ট পয়েন্ট গ্র্যাজুয়েট কুরিলা কসোভো, আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ করেন। ২০০৫ সালে মসুলে হামলা চলাকালে সেখানে তিনি গুলিতে মারাত্মক আহত হয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র আর্মির জেনারেল স্টাফ হিসেবেও বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি মর্যাদাপূর্ণ ৮২তম প্যারাস্যুট ডিভিশনের কমান্ডেড ছিলেন। / এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ