আন্তর্জাতিক

মধ্যরাতে টাইগ্রেতে শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত ৫৬

টাইগ্রেতে শরণার্থী শিবিরে বিমান
টাইগ্রেতে শরণার্থী শিবিরে বিমান

ইথিওপিয়ার টাইগ্রেতে সরকারি বাহিনীর বিমান অভিযানে প্রাণ গেছে ৫৬ জনের। আহত শিশুসহ ৩০ জন। বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা নিশ্চিত করেছে এ তথ্য।

সংস্থাগুলো জানায়, মধ্যরাতে ইরিত্রিয়া সীমান্তবর্তী এলাকার একটি শরণার্থী শিবিরে চালানো হয় বিমান হামলা। ঘটে ব্যাপক হতাহতের ঘটনা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিদ্রোহীদের সাথে দ্বন্দ্বের জেরে বেসামরিক নাগরিকদের ওপর হামলায়, অ্যাবি আহমেদ সরকারের সমালোচনা করছে মানবাধিকার সংস্থাগুলো। এ বিষয়ে সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি।

এর আগে বরাবরই বেসামরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছে সরকারি বাহিনী। ইথিওপিয়ার কেন্দ্রীয় প্রশাসনের সাথে বিদ্রোহী গোষ্ঠী টিপিএলএফ-এর লড়াইয়ে মৃত্যু হয়েছে কয়েক হাজার বেসামরিক নাগরিকের। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ