আন্তর্জাতিক

ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

মাহাথির মোহাম্মাদ, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
মাহাথির মোহাম্মাদ, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ৯৬ বছর বয়সি মাহাথির শুক্রবার ভর্তি হন বলে জানা গেছে। এক মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো তিনি হাসপাতালে ভর্তি হলেন। খবর স্ট্রেইট টাইমস ও মালয় মেইলের

হার্ট ইনস্টিটিউট জানিয়েছে, মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিক্যাল চেকআপ করা হবে। এর বেশি কিছু জানাতে চায়নি হাসপাতাল কতৃ‌র্পক্ষ। হার্ট ইনস্টিটিউটে কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছে না কতৃ‌র্পক্ষ। গত বছরের ১৬ ডিসেম্বর মাহাথির মোহাম্মদ ভর্তি হওয়ার পর এক সপ্তাহ হাসপাতালে অবস্থান করে বাড়িতে ফেরেন।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হূদ্রোগের সমস্যা রয়েছে। এর আগেও তার হার্ট অ্যাটাক হয়েছে এবং বাইপাস সার্জারি করেছেন। তিনি তিন বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ১৯৮৯ সালে এক বার এবং ২০০৬ সালে তিনি দুই বার আক্রান্ত হন।

মাহাথির মোহাম্মদ প্রায় ২৪ বছর মালয়েশিয়ার ক্ষমতায় ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাকে। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। এক সময়ে যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন হয়। তবে মালয়েশিয়ার রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ ব্যক্তি মাহাথির মোহাম্মদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ