আন্তর্জাতিক

ভারতে বুস্টার ডোজ দেয়া শুরু আজ

ভারতে বুস্টার ডোজ
ভারতে বুস্টার ডোজ

ভারতে আজ থেকে শুরু হচ্ছে করোনা টিকার ‘বুস্টার ডোজ’ প্রদান। অগ্রাধিকার পাচ্ছেন ফ্রন্টলাইনার্স এবং ষাটোর্ধ ব্যক্তিরা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টিকাপ্রদানের ক্ষেত্রে ‘মিক্স এন্ড ম্যাচ’ হবে না। প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে প্রতিষ্ঠানের ভ্যাকসিন দেয়া হয়েছিলো; তৃতীয় ডোজের ক্ষেত্রেও সেটিই পাবেন ভারতীয়রা।

এছাড়া, বুস্টারের জন্য আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই। বুস্টারের জন্য বাছাইকৃতদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে যাবে বার্তা। নিকটবর্তী টিকাকেন্দ্রে তারা দিতে পারবেন, বুস্টার।

করোনার উচ্চ সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতেই এ উদ্যোগ। অবশ্য সব প্রাপ্তবয়স্কদের জন্য কবে নাগাদ তৃতীয় ডোজ প্রদান চালু করবে সরকার; সেটি এখনো জানানো হয়নি।

প্রসঙ্গত, ভারতে গেলো ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে এক লাখ ৮০ হাজারের ওপর সংক্রমণ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ