আন্তর্জাতিক

আফগানিস্তানে মর্টারশেল বিস্ফোরণে ৯ শিশু নিহত

আফগানিস্তানে মর্টারশেল বিস্ফোরণ / republicworld
আফগানিস্তানে মর্টারশেল বিস্ফোরণ / republicworld

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নাঙ্গারহার প্রদেশে মর্টারশেল বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার শিশু।

সোমবার পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে লালোপার জেলার বাইগানান গ্রামে একটি অবিস্ফোরিত মর্টার শেল বিস্ফোরিত হলে এসব হতাহতের ঘটনা ঘটে। খবর- আল জাজিরার।

এক বিবৃতিতে নাঙ্গাহারের প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানায়, খাদ্য সামগ্রী বিক্রির গাড়ি ঘিরে শিশুরা জড়ো হলে সেখানে থাকা একটি মর্টার শেল বিস্ফোরিত হয়। গত দুই দশক ধরে চলা যুদ্ধের কারণে আফগানিস্তানের বহু জায়গায় অবিস্ফোরিত ল্যান্ড মাইন ও অন্য অস্ত্র রয়ে গেছে।

বিবৃতিতে জানানো হয়েছে যে, বিস্ফোরণে আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ