আন্তর্জাতিক

সৌদির রাস্তায় সাম্বা নাচের ঝড় তুললেন তিন তরুণী, ভিডিও ভাইরাল

সৌদির রাস্তায় সাম্বা নাচ / Dawn
সৌদির রাস্তায় সাম্বা নাচ / Dawn

রক্ষণশীল দেশ সৌদি আরবের রাস্তায়ই হয়ে গেল সাম্বা নাচের ঝড়। তিন বিদেশি আফ্রিকান নারী ব্রাজিলের ঐতিহ্যবাহী খোলামেলা পোশাকে এই সৌদির রাস্তায় সাম্বা নাচের ঝড় তুলেছেন।

এই নাচের ভিডিও গত সপ্তাহ থেকে সৌদির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরে অবশ্য প্রকাশ্যে এমন নাচ করায় সমালোচনা ঝড় উঠেছে।

সৌদি আরবের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের বয়স ৩০ এর নিচে। দেশটির উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। সৌদি আরব তাদের বিনোদন জগত বৈচিত্রপূর্ণ করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বছরজুড়েই সৌদি আরবে গানের বিশাল কনসার্টসহ বিভিন্ন উৎসব ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। মূলত তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে ইউরোপ-আমেরিকার বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি দক্ষিণ সৌদির জাজান প্রদেশে শীতকালীন উৎসবে তিন বিদেশি নারী খোলামেলা পোশাক পরে রাস্তায় সাম্বা নাচ পরিবেশন করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

খবরে বলা হয়েছে, সাম্বা নাচ পরিবেশনকারী নারীরা ব্রাজিলের ঐতিহ্যবাহী পালকের রঙ আকৃতির পোশাক পরেন। এই পোশাকে দুই পা, বাহু এবং পেট খোলা থাকে।

সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন আল আখবারিয়া টিভি এই অনুষ্ঠানের ফুটেজ প্রচার করে। কিন্তু এতে ওই নারীদের ছবি ঝাঁপসা করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে। সমালোচনার মুখে জাজানের গভর্নর মোহাম্মদ বিন নাসের শনিবার ঘটনার তদন্ত এবং উৎসবের নামে এমন ধরনের অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথা বলেছেন। / আল-আরাবি ইউকে, গালফ নিউজ, পারসি বেকন নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ