আন্তর্জাতিক

ফিলিপাইনে কারাগারে দাঙ্গায় নিহত ৬, আহত ৩৩

ফিলিপাইনে কারাগারে দাঙ্গা
ফিলিপাইনে কারাগারে দাঙ্গা

ফিলিপাইনের জনাকীর্ণ একটি কারাগারে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ায় ছয় আসামি নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। দেশটিতে বিগত কয়েক সপ্তাহের মধ্যে এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

কারা ব্যবস্থাপনা ব্যুরোর মুখপাত্র জাভিয়ার সোলদা জানান, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের ক্যালুকেন সিটি জেলে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গ্রুপের মধ্যে সোমবার এ ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে।

এ সহিংসতার কারণ খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে সোলদা বলেন, প্রথমে দুই আসামির মধ্যে ঝসড়া বাধে এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে অন্যদের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয় তা জানা যায়নি।

সোলদা জানান, মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ এ দাঙ্গার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, ওই কারাগারের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফিলিপাইনের বিভিন্ন কারাগারে পর্যাপ্ত জায়গার অভাবে আসামিদের গাদাগাদি করে রাখায় দেশটির কারাগারগুলোতে মাঝেমধ্যেই সহিংসতা ছড়িয়ে পড়তে দেখা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ