আন্তর্জাতিক

ইউরোপের অর্ধেক বাসিন্দা ওমিক্রনে আক্রান্ত হবেন: ডব্লিউএইচওর আশঙ্কা

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন

ইউরোপের অর্ধেক বাসিন্দা আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে করোনাভাইরাসে অতি সংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হবেন বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক ডা. হ্যান্স ক্লুগা বলেন, ডেল্টা ভেরিয়েন্টের উচ্চ সংক্রমণের মধ্যে ইউরোপের পশ্চিমাঞ্চল থেকে পূর্ব দিকে ওমিক্রনের একটি ঢেউ বয়ে যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরের প্রথম সপ্তাহে গোটা ইউরোপজুড়ে সত্তর লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনের সংক্রমণ নিয়ে আশঙ্কার কথা জানাল। গত দুই সপ্তাহে সংক্রমণের হার দ্বিগুন হয়েছে ইউরোপে।

ডা. হ্যান্স ক্লুগা এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত বছরের শেষভাগে ইউরোপজুড়ে ডেল্টা সংক্রমণের বড় ধাক্কা সামলেছে ইউরোপ। এবার দেখা যাচ্ছে, ইউরোপের পশ্চিম থেকে পূর্ব দিকের দেশগুলোতে ওমিক্রনের বিস্তার ক্রমশ বাড়ছে।’

যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের উদ্ধৃতি দিয়ে তিনি এসময় পূর্বাভাস দেন, ‘আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এই অঞ্চলের জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুষ ওমিক্রণে সংক্রামিত হবেন।’

তিনি বলেন, ভাইরাস পশ্চিম ইউরোপের দেশগুলো থেকে বলকান অঞ্চলের দেশগুলোতে ছড়িয়ে পড়তে থাকায় ইউরোপীয় এবং মধ্য এশিয়ার দেশগুলো চরম চাপের মধ্য দিয়ে যাচ্ছে।

সোমবার যুক্তরাজ্যে নতুন ১৪২,২২৪ জনের ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে এবং ৭৭ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি হাসপাতাল কর্মীদের অনুপস্থিতি এবং কোভিড রোগীর চাপের কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করার ঘোষণা দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ