আন্তর্জাতিক

আগামী ১০০ বছর ভারতের সাথে কোনও সংঘাতে যেতে চাই না

ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী / Dawn
ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী / Dawn

আগামী ১০০ বছর ভারতের সাথে কোনও সংঘাতে যেতে চায় না পাকিস্তান। আগামী শুক্রবার প্রকাশিত হবে পাকিস্তানের প্রথম জাতীয় নিরাপত্তা নীতি-নথি। ১০০ পৃষ্ঠার সেই নথিতে এই ধরনের বেশ কিছু ‘নীতি’ থাকবে বলে জানা গেছে।

বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান খান প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ সম্মেলন করে জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং এলাকায় শান্তি বজায় রাখতে একশ’ পাতার এই নথি তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫০ পৃষ্ঠার একটি অংশ আগামী শুক্রবার সরকারি মহলে প্রকাশ করবেন প্রধানমন্ত্রী ইমরান খান। পুরো নথিটি নয়, সর্বসাধারণের জন্য কিছু নির্বাচিত অংশ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছর, অর্থাৎ ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত দেশ কোন পথে চলবে, কেমনই বা হবে ইসলামাবাদের পররাষ্ট্রনীতি, তা উল্লেখ থাকবে এই নীতি-নথিতে।

পাকিস্তানের ওই কর্মকর্তা আরও বলেন, “আগামী একশ’ বছর ভারতের সঙ্গে কোনও সংঘাতমূলক সম্পর্কে যেতে চাই না আমরা।”

তার কথায়, “আমাদের প্রতিবেশি দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের লক্ষ্যে এই নতুন নীতি প্রণয়ন করা হয়েছে।”

তিনি জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার উপরে জোর দেওয়া হয়েছে। আলোচনা ফলপ্রসূ হলে অতীতে দু’দেশের মধ্যে যেমন বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন পাকিস্তানি কর্তা।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে বুধবারই পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রে ওই নীতি-নথির কিছু অংশ প্রকাশিত হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ