আন্তর্জাতিক

জাতিসংঘে ৮ দেশের ভোটাধিকার স্থগিত

জাতিসংঘ
জাতিসংঘ

বকেয়া অর্থ পরিশোধ না করায় জাতিসংঘে ৮টি দেশ তাদের ভোটাধিকার হারিয়েছে। ভোটাধিকার হারানো দেশগুলো হলো- ইরান, সুদান, ভেনিজুয়েলা, অ্যান্টিগুয়া, বারমুডা, কঙ্গো, গিনি ও পাপুয়া নিউগিনি।

সাধারণ পরিষদের এক প্রতিবেদনে মঙ্গলবার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, মোট ১১টি দেশ তাদের চাঁদা পরিশোধের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। জাতিসংঘ সনদ অনুযায়ী, কোন সদস্য দেশ তাদের বকেয়ার সমান বা বাকির মাত্রা অতিক্রম করলে দেশটির ভোটাধিকার স্থগিত হয়ে যায়। এক্ষেত্রে তাদেরকে আগের দুই বছরের বেশি সময়ের অর্থ পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, তাদের ভোটাধিকার ফেরত পেতে প্রত্যেক দেশকে অবশ্যই সর্বনিম্ন অর্থ পরিশোধ করতে হবে। এক্ষেত্রে, ইরানকে এক কোটি ৮০ লাখ, সুদানকে প্রায় তিন লাখ ও ভেনিজুয়েলাকে চার কোটি ডলার পরিশোধ করতে হবে।

গত বছরও বকেয়া পরিশোধ না করায় ইরান তাদের ভোটাধিকার হারায়। তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তারা কোন অর্থ, এমনকি সর্বনিম্ন অর্থও পরিশোধ করবে না। / এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ