আন্তর্জাতিক

জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত হয় পাইলটের ত্রুটিতে

ভারতের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতসহ পাঁচজন নিহত
ভারতের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতসহ পাঁচজন নিহত

পাইলটের ত্রুটির কারণে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এরফলে বিপিন রাওয়াত, তার স্ত্রীসহ হেলিক্পটারের সব আরোহীর মৃত্যু হয়।

ঘটনাটির তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

তদন্তকারী দলের প্রতিবেদন অনুযায়ী আবহাওয়ার অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করে। এরফলে পাইলট বিভ্রান্ত হয়ে গেলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারের রেকর্ডার ও ককপিটের ভয়েস রেকর্ডার বিশ্লেষণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পর এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী দল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ৫ই জানুয়ারি বিমান বাহিনীর তরফে এমআই-১৭ভি৫ নিয়ে তদন্তের গতিপ্রকৃতি ও তথ্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে পেশ করা হয়।

গত ৮ই ডিসেম্বর তামিলনাড়ুতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মাধুলিকাসহ ১৩ জন প্রাণ হারান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ