আন্তর্জাতিক

ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে রাশিয়া: যুক্তরাষ্ট্র / BBC
ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে রাশিয়া: যুক্তরাষ্ট্র / BBC

ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে রাশিয়া। এজন্য ষড়যন্ত্র করছে মস্কো। ইউক্রেনকে বেকায়দায় ফেলতে, সাজানো হামলা চালানোর পরিকল্পনা করেছে ক্রেমলিন। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগ আনে মার্কিন কর্মকর্তারা।

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য হতে মরিয়া ইউক্রেন। তবে এতে নারাজ রাশিয়া। গেল বছর শেষের দিক থেকেই ইউক্রেন সীমান্তে লাখো সেনার সমাবেশ ঘটিয়েছে মস্কো। তাদের দাবি, ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা যাবে না।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন দাবি একেবারে উড়িয়ে দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের এসব তথ্য ভিত্তিহীন। তাদের ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই।

অপরদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কারবি বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দেওয়া এসব তথ্য ‘একদম নির্ভুল’। হামলার জন্য তৈরি রাখা দলে রাশিয়ার গোয়েন্দা সদস্য, সেনাসদস্যসহ অন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকতে পারেন। / দ্য গার্ডিয়ান

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ