আন্তর্জাতিক

ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা / Rudaw
ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা / Rudaw

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত মার্কিন একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। হামলার সময় ওই ঘাঁটিতে বেশ কিছু যুদ্ধবিমান ছিল।

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ’র সঙ্গে সম্পর্কযুক্ত সবেরিন নিউজ জানিয়েছে, শনিবার সকালে বাগদাদ থেকে ৬৪ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁটিতে বেশ কয়েকটি কম্ব্যাট ড্রোন আঘাত হানে এবং কম্পাউন্ডটিতে সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে। সেসময় সেখানে গুলির শব্দ শোনা যায়।

হামলার পরপরই ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উপরে উঠতে দেখা যায়। ঘাঁটির ভেতরে থাকা সামরিক কর্মীদের নিরাপদ আশ্রয় নেয়ার জন্য এবং ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য ইংরেজিতে সতর্কবার্তা দেয়া হয়।

ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে তিনটি ড্রোন বিমানঘাঁটির দক্ষিণ দিকে আসে। ড্রোনগুলো ভূপাতিত করার জন্য সি-র‌্যাম এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়। / রুদাউ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ