আন্তর্জাতিক

রাশিয়ায় REvil র‍্যানসমওয়্যার গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেফতার

রাশিয়ায় REvil র‍্যানসমওয়্যার গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেফতার
রাশিয়ায় REvil র‍্যানসমওয়্যার গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেফতার

গত বছর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে রেকর্ড র‍্যানসমওয়্যার করেছিল আরইভিল (REvil) র‍্যানসমওয়্যার গ্যাং। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চাপের মুখে সম্প্রতি গ্যাংটির ১৪ সদস্যকে গ্রেফতার করেছে রাশিয়া।

আরইভিল গ্যাংটি গত মে মাসে যুক্তরাষ্ট্রের কলোনিয়াল পাইপলাইন হামলায় জড়িত ছিল। খবর ওয়াশিংটন পোস্ট ও বিবিসি।

২০২১ সালের পুরোটা জুড়ে মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় সক্রিয় প্রতিষ্ঠানগুলোর ওপর র‍্যানসমওয়্যার হামলা চালিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছিল আরইভিল গ্যাংটি। এর সদস্যদের চিহ্নিত করতে বা খুঁজে পেতে সহায়ক যেকোনো তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সরকার।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানায়, হ্যাকারদের দলটির আর কোনো অস্তিত্ব নেই। আরইভিল সদস্যদের গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে বড় অংকের নগদ অর্থ উদ্ধার করেছে এফএসবি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ