আন্তর্জাতিক

টেক্সাসে ৪ ব্যক্তিকে জিম্মি করা সেই বন্দুকধারীর পরিচয় মিলেছে

মালিক ফয়সাল আকরাম, ব্রিটিশ নাগরিক / SkyNews
মালিক ফয়সাল আকরাম, ব্রিটিশ নাগরিক / SkyNews

টেক্সাসের ইহুদি উপাসনালয় বা সিনাগগে ৪ জনকে জিম্মি করে রাখা ব্যক্তিকে শনাক্ত করেছে এফবিআই। তিনি ৪৪ বছরের ব্রিটিশ নাগরিক মালিক ফয়সাল আকরাম।

বিবৃতি অনুসারে, জিম্মিকাণ্ডে অন্য কারো জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যায়নি। এমনকি হামলাকারীর শরীরে ছিল না কোনো বিস্ফোরক দ্রব্যও।

শনিবার প্রার্থনা চলাকালে সিনাগগে ঢুকে পড়েন ওই অস্ত্রধারী। জিম্মি করেন ৪ জনকে। সিনাগগের নিজস্ব ফেসবুক পেজ থেকে তোলেন পাকিস্তানি বংশোদ্ভূত মনোবিজ্ঞানী আফিয়া সিদ্দিকির মুক্তির দাবি। আফগানিস্তানে এক মার্কিন সেনাকে হত্যাচেষ্টার অভিযোগে ২০১০ সালে ৮৬ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে।

নিরাপত্তা বাহিনীর প্রায় ১০ ঘণ্টার বিশেষ অভিযানে জিম্মিদের মুক্ত করা হয়। সেসময় গোলাগুলিতে প্রাণ হারান বন্দুকধারী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছেন। ব্রিটেনও জানিয়েছে হামলার নিন্দা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ