আন্তর্জাতিক

অগ্ন্যুপাতে টোংগায় ইন্টারনেট সরবরাহ দুসপ্তাহ বন্ধ

টোংগায় অগ্ন্যুপাত / CBC
টোংগায় অগ্ন্যুপাত / CBC

টোংগায় আরো দুসপ্তাহ ইন্টারনেট সংযোগ বন্ধ থাকতে পারে। টোংগায় ভয়াবহ অগ্ন্যুপাতের কারণে সমুদ্র তলদেশের যোগাযোগ ক্যাবল নষ্ট হয়ে যাওয়ায় বহির্বিশ্বের সাথে এর যোগাযোগ বন্ধ হয়ে আছে।

সাউদার্ন ক্রস কেবল নেটওয়ার্কস এর পরিচালক ডিন ভেভেরকা বলেন, আমরা অসম্পূর্ণ তথ্য পাচ্ছি। কিন্তু মনে হচ্ছে তার কাটা পড়েছে। এটি সারাতে দুসপ্তাহ সময় লেগে যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ভয়াবহ অগ্ন্যুপাতের পর মনে করা হচ্ছিল বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না। কিন্তু বিদ্যুৎ আসার পরে দেখা গেল সমুদ্র তলদেশে তার ছিঁড়ে গেছে।

উল্লেখ্য, টোংগার হুংগা টোংগা-হাংগা হাপাই আগ্নেয়গিরিতে শনিবার বড় ধরনের অগ্ন্যুৎপাত ঘটে। ১০ হাজার কিলোমিটার দূর থেকে আগ্নেয়গিরির গর্জন শোনা গেছে।

প্রতিবেশী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান রোববার জানিয়েছেন, অগ্ন্যুৎপাতে টোংগার রাজধানী নকুয়ালোফায় বড় ধরনের ক্ষতি হলেও এতে কেউ হতাহত হয়নি।

রাজধানী নকুয়া’লোফোর উত্তরাংশে সুনামির কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপকূল থেকে সুনামির তোড়ে বড় বড় পাথর ও নৌকা ভেসে গেছে। তবে এ দুর্যোগে কতোটুকু ক্ষতি হয়েছে সোমবার পর্যবেক্ষণ বিমান সেখানে যাওয়ার পরে তা আরো জানা যাবে বলে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ