নতুন বছরের চলতি মাসে এ নিয়ে চারবার মিসাইল ছুড়ল নর্থ কোরিয়া। উত্তর কোরিয়া সোমবার (১৭ জানুয়ারি) দুটি কম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, সোমবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিমের প্রশাসন। কিন্তু তার দৈর্ঘ্য কতটা তা বোঝা করা যায়নি।
জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, সোমবার সকালে নতুন করে একটি ক্ষেণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের নিক্ষিপ্ত এই ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক মিসাইল হতে পারে বলে ধারণা করছে তারা।
পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার উপর। কিন্তু তাতে কিছুই যায় আসে না কিম জং উনের। সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে রীতিমত চ্যালেঞ্জ জানাচ্ছেন কিম।
যদিও উত্তর কোরিয়ার এই আচরণে মোটেই খুশি নয় জাপান ও দক্ষিণ কোরিয়া।