আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৬

আফগানিস্তানে ভূমিকম্প / Al Jazeera
আফগানিস্তানে ভূমিকম্প / Al Jazeera

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ ২৬ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেক।

সোমবার (১৭ই জানুয়ারি) পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশ ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও চার শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন চারজন। ওই প্রদেশের মুক্বর জেলাতেও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। পার্বত্য এলাকায় ছিল রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

সেই ভূমিকম্পের প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় দেখা দিয়েছিল। আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও অনেকের প্রাণহানি হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ