আন্তর্জাতিক

মরক্কো উপকূলে নৌকাডুবি, শিশুসহ ৪৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

মরক্কো উপকূলে নৌকাডুবি / Daily Sun
মরক্কো উপকূলে নৌকাডুবি / Daily Sun

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর দক্ষিণাঞ্চলের তারফায়া উপকূলে একটি নৌকাডুবে যাওয়ার ঘটনায় তিন শিশুসহ ৪৩ অভিবাসনপ্রত্যাসীর মৃত্যু হয়েছে। অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাস’র বরাত দিয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

স্প্যানিশ এই সংস্থাটি ওয়াকিং বর্ডারস নামেও পরিচিত। ওই সংস্থার মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রবিবার সকালে নৌকা ডুবে যাওয়ার পর বেঁচে যাওয়া লোকজন সাহায্যের জন্য চিৎকার করছিলেন। দুই ঘণ্টা পর তাদের সংগে যোগাযোগ করা সম্ভব হয়।

ক্যামিনাডো ফ্রন্টিরাস জানিয়েছে, ‘দুর্ঘটনাকবলিত নৌকা ঠিক কোথায় অবস্থান করছে সেটি চিহ্নিত করতে এবং উদ্ধার কাজ চালাতে মরোক্কান কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগে যায়। প্রাণ হারানো ৪৩ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র দুই জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেছিলেন ওই অভিবাসনপ্রত্যাশীরা। তারফায়া থেকে ওই দ্বীপপুঞ্জের দূরত্ব একশ কিলোমিটার (৬২ মাইল)। উন্নত জীবনের আশায় অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর ক্ষেত্রে সম্প্রতি একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে উত্তর আফ্রিকার এই দেশটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ