আন্তর্জাতিক

বিশ্বে ২৪ ঘণ্টায় ৩৩ লাখের বেশি করোনা শনাক্ত

বিশ্বে করোনায় প্রাণহানি
বিশ্বে করোনায় প্রাণহানি

বিশ্বে আবারও বেড়েছে একদিনে করোনা শনাক্ত ও মৃত্যু। বৃহস্পতিবার সাড়ে ৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে বিশ্বে। একদিনে শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ২ হাজার ১১৪ জনের প্রাণহানি হয়েছে। আর শনাক্ত ৬ লাখের বেশি। ভারতে গত বছরের মে মাসের পর আবারও তিন লাখের বেশি শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যু ৪শ'র বেশি।

এদিকে, ব্রাজিলে দ্বিতীয় দিনের মত শনাক্তের রেকর্ড হলেও এই প্রথম ২ লাখের বেশি শনাক্ত হল দেশটিতে। এছাড়া, উর্ধ্বগামী সংক্রমণের মধ্যেই যুক্তরাজ্যে প্রকাশ্যে মাস্ক পরা এবং ভ্যাকসিন পাসপোর্টের নিয়ম শিথিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

এছাড়া মার্চ থেকে দেশটিতে করোনা আক্রান্তের আইসোলেশনের বিধিও শিথিল করা হতে পারে বলে জানান ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনামূল্যে বিতরণের জন্য আগামী সপ্তাহ থেকে ৪০ কোটি এন নাইন্টি ফাইভ মাস্ক তৈরি করবে দেশটির সরকার। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা ওমিক্রন প্রতিরোধে কার্যকর।

ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ কোটি ৯১ লাখ ৪৬ হাজার ৩৮ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৮৩ হাজার ২৩ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ২৮ লাখ ৩ হাজার ৮১৩ জনে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ