আন্তর্জাতিক

উইল না থাকলে বাবার সম্পত্তি পাবে হিন্দু মেয়েরা

ভারতের সুপ্রিম কোর্ট / Jurist
ভারতের সুপ্রিম কোর্ট / Jurist

হিন্দু উত্তরাধিকার আইনে এক চাঞ্চল্যকর রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে মূল বিষয় ছিল হিন্দু বিধবা ও মেয়েদের সম্পত্তির অধিকার।

মৃত্যুর আগে কোন উইল বা ইচ্ছাপত্র রেখে না গেলেও এখন থেকে বাবার মৃত্যুর পর তার সম্পত্তির ওপর পূর্ণ অধিকার পাবে ভারতের হিন্দু ধর্মাবলম্বী নারীরা। এক্ষেত্রে মৃত ব্যক্তির ভাতিজাদের চেয়ে মেয়েদের অধিকার অগ্রগণ্য হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভারতের সুপ্রিম কোর্ট এ রায় ঘোষণা করেছেন। রায়ে বলা হয়েছে, হিন্দু মেয়েরা বাবার নিজের অর্জিত এবং অন্যান্য সম্পত্তির অধিকারী হবে। হিন্দু নারী ও বিধবাদের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে মাদ্রাজ হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি করে দেশটির সর্বোচ্চ আদালতের বিচারপতি এস আবদুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ এ রায় দেন।

আদালত জানায়, উইল করার আগে মৃত্যু হলে বাবার সম্পত্তির ওপর পরিবারের অন্য সদস্যদের তুলনায় মেয়েদের বেশি অধিকার হবে। উইল করার আগে কোন হিন্দু পুরুষ যদি মারা যান, তাহলে তার সম্পত্তি সব সম্পত্তির উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে। তবে মৃত হিন্দু ব্যক্তির মেয়ে তার অন্যান্য আত্মীয়দের তুলনায় সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে বেশি প্রাধান্য পাবেন।

ভারতের সুপ্রিম কোর্ট আরও জানায়, যৌথ পরিবারে বসবাস করলেও যদি কোন হিন্দু ব্যক্তি কোন ধরনের উইল বা ইচ্ছাপত্র না করেই মারা যান, তবে তার অর্জিত এবং অন্যান্য সম্পত্তি উত্তরাধিকার সূত্রে মেয়েরাই পাবে।

হিন্দু বিধবা ও মেয়েদের উত্তরাধিকার পুরাতন হিন্দু রীতির পাশাপাশি বহু আইনেও সুরক্ষিত আছে বলেও রায়ে উল্লেখ করেন আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ