আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

ক্যালিফোর্নিয়ায় দাবানল / NBC
ক্যালিফোর্নিয়ায় দাবানল / NBC

একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এবার শুক্রবার (২১ জানুয়ারি) রাত থেকে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল।

এরই মধ্য পুড়ে গেছে দেড় হাজার একর বনভূমি। প্রাণহানির আশঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে মন্টেরে কাউন্টির চার শতাধিক বাসিন্দাকে। ঝুঁকিতে রয়েছে সেখানকার অন্তত ১১’শ স্থাপনা। আগুনের ভয়াবহতা বিবেচনায় মহাসড়ক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কয়েক’শ কর্মী। তবে শুষ্ক বাতাসের প্রভাবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে আগুন। দমকা হাওয়ার প্রভাবে ঘণ্টায় ১১২ কিলোমিটার গতিতে আগুন ছড়িয়ে পড়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদফতর।

এর আগে গত বছরের শেষ দিকে দাবানলে ছারখার হয়েছিল আমেরিকার ক্যালিফোর্নিয়া সংলগ্ন বিস্তৃত অঞ্চল। কেন বারবার এভাবে দাবানলের প্রকোপ লক্ষ করা যাচ্ছে? এর জন্য গ্লোবাল ওয়ার্মিংকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। গ্লোবাল ওয়ার্মিংয়ের ধাক্কায় আবহাওয়ার যে পরিবর্তন সৃষ্টি হয়েছে তারই ফলশ্রুতি এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ