আন্তর্জাতিক

ইউক্রেনে মার্কিন দূতাবাস কর্মীদের দেশে ফিরে আসার নির্দেশ

ইউক্রেনে মার্কিন দূতাবাস
ইউক্রেনে মার্কিন দূতাবাস

ইউক্রেনে নতুন করে উত্তেজনা দেখা দেয়ায় যুক্তরাষ্ট্র তার ইউক্রেন দূতাবাস কর্মীদের স্বজনদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে। পররাষ্ট্র দপ্তর জরুরি নয় এমন কর্মীদেরও ইউক্রেন ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিয়েছে।

এছাড়াও, দেশটিতে থাকা মার্কিন নাগরিকদেরও প্রস্থান করার কথা ভেবে দেখার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে।

রাশিয়া সম্প্রতি সীমান্তে সেনা সমাবেশ করলেও ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

পররাষ্ট্র দপ্তর চলমান উত্তেজনা এবং ‘মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সম্ভাব্য হয়রানির’ আশঙ্কায় ইউক্রেন এবং রাশিয়ায় না যাওয়ার জন্যও জনগণকে সতর্ক করেছে। / বিবিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ