দক্ষিণ চীন সাগরে সোমবার একটি বিমানবাহী রণতরীতে নৌবাহিনীর এফ-৩৫ সি যুদ্ধবিমানের অবতরণকালীন দুর্ঘটনায় সাত নাবিক আহত হয়েছেন বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে। এদের তিনজনকে চিকিৎসার জন্য ম্যানিলায় পাঠানো হয়েছে, অপর ৪ জনকে রণতরীতে চিকিৎসা দেয়া হয়েছে।
ইউএস প্যাসিফিক ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়, স্টিলথ কমব্যাট যুদ্ধবিমান এফ-৩৫ সি লাইটনিং ২ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ইউএসএস কার্ল ভিনসনে অবতরণের চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে।
পাইলট বিমান থেকে বের হওয়ার পরে একটি হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত অথবা এয়ারক্রাফটের পরিণতি সম্পর্কে কিছুই জানানো হয়নি। প্যাসিফিক ফ্লিট বলেছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: